১ মে থেকে চট্টগ্রামে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে আগামী ১ মে থেকে বন্দর নগর চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। এ মেলা চলবে তিন দিন ধরে। মেলার প্রধান পৃষ্ঠপোষক অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার নির্মাতা কোরীয় প্রতিষ্ঠান অ্যানল্যাব। মেলার আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। তথ্য ও প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ মেলার লক্ষ্য বলে আয়োজক সূত্রে জানা যায়। মেলায় ২০টি স্টল ও চারটি প্যাভিলিয়ন থাকবে। —চট্টগ্রাম অফিস