১০ কোটি আইপড টাচ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে বহনযোগ্য গান শোনার যন্ত্র আইপড টাচ প্রথম বাজারে আসে। বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি আইপড টাচের বিক্রির পরিমাণ ১০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি বিক্রির এ মাইলফলক অর্জন করে আইপড। তবে বিক্রির এ পরিমাণ অর্জন করতে সময় লেগেছে ছয় বছর।এর আগে অ্যাপল প্রথম বহনযোগ্য গান শোনার যন্ত্র আইপড বাজারে আনে ২০০১ সালে। সহজে গান শোনার দারুণ এ যন্ত্র তখন থেকেই বেশ জনপ্রিয়। গান শোনার বিষয়টিকে নতুন এক মাত্রায় নিয়ে যায় আইপড। সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৩৫ কোটি আইপড বিক্রি হয়েছে!আইপড টাচের পঞ্চম প্রজন্ম বর্তমানে বাজারে চলছে। এর আগের চার প্রজন্মের সুবিধা যুক্ত আছে এতে। গত মাসে সর্বশেষ সংস্করণের আইপড টাচের ঘোষণা দেয় অ্যাপল। সর্বশেষ সংস্করণের আইপড টাচ খুব শিগগিরই বাজারে আসবে বলে জানা গেছে। ১৬ গিগাবাইট ধারণক্ষমতার নতুন সংস্করণের সামনের দিকে রয়েছে ১.২ মেগাপিক্সেলের ক্যামেরা। সাদা ও ধূসর রঙে পাওয়া যাবে নতুন আইপড টাচটি। এর দাম হতে পারে ২২৯ ডলার। বাজারে আইপড টাচের জনপ্রিয়তায় ভাটা পড়লেও গান শোনার ক্ষেত্রে এখনো অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে যন্ত্রটি। বাজার-বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের পণ্য বলেই ব্যবহারকারীরা বিশেষ ভরসায় এসব কেনেন। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম