১০ জানুয়ারি থেকে চট্টগ্রামে প্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পোর্ট সিটি আইটি ফেয়ার’ নামে চট্টগ্রামে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা শুরু হচ্ছে ১০ জানুয়ারি। চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি এ মেলায় কুইজ প্রতিযোগিতা, সেমিনার, র্যাফল ড্র ইত্যাদি। মেলায় বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে। —বিজ্ঞপ্তি