১০ জানুয়ারি থেকে স্মার্টফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ১০ জানুয়ারি শুরু হবে স্মার্টফোন মেলা। ‘স্মার্টফোন এক্সপো’ নামে তিন দিনের এ মেলার আয়োজন করছে মেকার কমিউনিকেশন।মেকারের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক নাহিদ সিদ্দিকী জানান, মেলায় স্যামসাং, অ্যাপলসহ প্রায় সব নির্মাতা প্রতিষ্ঠানের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার থাকছে। মেলায় বিশেষ ছাড় ও উপহারসহ এসব স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার কেনা যাবে। প্রদর্শনী আর বেচাকেনার পাশাপাশি স্মার্টফোনের জন্য দেশের অ্যাপ্লিকেশন নির্মাতাদের বিশেষ কর্নার থাকবে। অ্যাপ্লিকেশন প্রদর্শন করতে চাইলে makeৎ[email protected] ঠিকানায় যোগাযোগ করতে হবে। —নিজস্ব প্রতিবেদক