১০ ডিসেম্বর ছিল অগাস্টা অ্যাডা বায়রনের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ১০ ডিসেম্বর ছিল অগাস্টা অ্যাডা বায়রনের (অ্যাডা লাভলেস) ১৯৭তম জন্মদিন। আর তাই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের লোগোতে তাঁকে স্মরণ করা হয়েছে। অ্যাডা লাভলেসকে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। সাধারণ গণনার কাজে ব্যবহূত চার্লস ব্যাবেজের প্রথম যান্ত্রিক কম্পিউটার—অ্যানালিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করেন তিনি। তিনি সেটির জন্য প্রথম অ্যালগরিদম তৈরি করেন। সে কারণেই তাঁকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয়। ১৮১৫ সালের ১০ ডিসেম্বর অ্যাডার জন্ম। মারা যান ১৮৫২ সালের ২৭ নভেম্বর। —নিজস্ব প্রতিবেদক