১০ বছরে পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ ফেব্রুয়ারি ১০ বছরে পা দিল ব্যবসা-বাণিজ্যবিষয়ক দেশি ওয়েবপোর্টাল বিডি ট্রেড ইনফো (www.bdtradeinfo.com)। এ উপলক্ষে ঢাকার গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তথ্যপ্রযুক্তির যুগে এ ধরনের ওয়েবপোর্টালের গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম, মাসরুরবিডি ট্রেডইনফোর প্রধান নির্বাহী কর্মকর্তা অসীম তরফদারসহ অনেকে বক্তৃতা করেন। বিডি ট্রেড ইনফোতে বাংলাদেশি ব্যবসাজগতের নানা রকম খবর নিয়মিত প্রকাশ করা হয়। —বিজ্ঞপ্তি