১০ লাখ বার নামানো হয়েছে ফেসবুক হোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীদের জন্য চালু করে ‘ফেসবুক হোম’ নামের বিশেষ অ্যাপ। অ্যাপটি ইতিমধ্যে ১০ লাখ বার নামানোর (ডাউনলোড) রেকর্ড করেছে। শুরুর দিকে শুধু অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের জন্য ফেসবুক হোম চালু করা হয়। পরে আইফোন ও উইন্ডোজ-চালিত স্মার্টফোনের জন্য এ বিশেষ অ্যাপস চালু হয়। তবে অ্যাপ নামানোর সংখ্যাটি পুরোটিই অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর থেকে নেওয়া হয়েছে।স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটেও যাতে ‘হোম’ অ্যাপটি ব্যবহার করা যায়, সে ব্যাপারেও কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এ অ্যাপের মাধ্যমে ফেসবুকের সর্বশেষ সব হালনাগাদ তথ্য (ফিড) স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে। অর্থাৎ, ‘হোম’ অ্যাপ ব্যবহার করলে ফেসবুকের অ্যাপে না গিয়েই মূল স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে ফেসবুকের সর্বশেষ হালনাগাদ তথ্য। শুধু তথ্যই নয়, করা যাবে চ্যাটও। আর অ্যাপ থেকে যেসব কাজ করা যেত, যেমন সর্বশেষ অবস্থার হালনাগাদ, কমেন্ট, লাইক দেওয়াসহ সব ধরনের কাজও ‘হোম’ অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের মূল পর্দা থেকেই করা যাবে। প্রতিটি নোটিফিকেশন আলাদাভাবে চলে আসবে। গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি ১২ এপ্রিল থেকে নামানোর সুযোগ পেয়েছেন ব্যবহারকারীরা। তবে এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ৪.০ সংস্করণটি থাকতে হবে।শুধু মুঠোফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন প্রায় ৭৫ কোটি ব্যবহারকারী। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই বিপুল ব্যবহারকারীর কথা মাথায় রেখে ফেসবুক ‘হোম’ অ্যাপটি চালু করে। —ম্যাশেবল অবলম্বনে কাজী আলম