১০ লাখ ব্ল্যাকবেরি জেড ১০ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ লাখ ইউনিট জেড ১০ মডেলের নতুন স্মার্টফোন বিক্রি করেছে মুঠোফোন নির্মাতা ব্ল্যাকবেরি। চলতি বছরের জানুয়ারিতে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর ৪.২ ইঞ্চি মাপের টাচস্ক্রিন প্রযুক্তির নতুন স্মার্টফোনটি বাজারে আনে ব্ল্যাকবেরি। খবর বিবিসির।ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনের বিক্রি বেড়ে যাওয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে লাভের ধারায় ফিরেছে প্রতিষ্ঠানটি। ২০১২ সালের প্রথম তিন মাসে বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছিল ব্ল্যাকবেরি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটি।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, জেড স্মার্টফোনটির বাজারে জনপ্রিয়তা পাওয়ার বিষয়টিকে ব্ল্যাকবেরির ভবিষ্যত্ নির্ধারক বলে ধরা হচ্ছিল। বাজারে আইওএস ও অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নতুন অপারেটিং সিস্টেমনির্ভর জেড ১০ স্মার্টফোনটির ঘোষণা দিয়েছিল ব্ল্যাকবেরি।বর্তমানে ব্ল্যাকবেরি জেড ১০-এর উল্লেখযোগ্য বাজার হচ্ছে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।প্রতিষ্ঠান হিসেবে ব্ল্যাকবেরির আগের নাম ছিল রিসার্চ ইন মোশন বা রিম। নতুন স্মার্টফোন বাজারে আনার সময় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ব্ল্যাকবেরি রাখার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স।ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সারা বিশ্বে সাত কোটি ৬০ লাখ মানুষ ব্ল্যাকবেরি সেট ব্যবহার করেন।