১০ শতাংশ কম্পিউটারে উইন্ডোজ ৮ ও ৮.১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজের পুরোনো সংস্করণগুলোর জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে আর বাজার দখল করে নিচ্ছে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮ ও ৮.১।

ওয়েব-তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশন্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে পিসি বাজারে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ দুটি মিলিয়ে ১০.৩৪ শতাংশ দখল করে নিয়েছে। বর্তমানে উইন্ডোজ ৮-এর দখলে রয়েছে বাজারে ৬.৮৯ শতাংশ ও উইন্ডোজ ৮.১-এর দখলে রয়েছে বাজারের ৩.৬০ শতাংশ।

নেট অ্যাপ্লিকেশন্সের তথ্য অনুযায়ী, পিসির বাজারে অপারেটিং সিস্টেম হিসেবে এখন জনপ্রিয়তার শীর্ষে উইন্ডোজ ৭। ধীরে ধীরে কমে যাচ্ছে উইন্ডোজ এক্সপির জনপ্রিয়তা।

প্রসঙ্গত, বর্তমানে কম্পিউটার বাজারের ৯০.৭৩ শতাংশ দখলে রেখেছে মাইক্রোসফটের উইন্ডোজ ওসের বিভিন্ন সংস্করণ।