১০ স্কুল ও কলেজে আওয়ার অব কোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজিত শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর আয়োজন ‘আওয়ার অব কোড’ আগামীকাল থেকে বাংলাদেশে পালন করা হচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও মাসিক ‘কিশোর আলো’র পৃষ্ঠপোষকতায় এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। ১৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ১০টি স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে এই আয়োজন। গতকাল শনিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হক, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ এনামুল কবিরসহ অনেকে।
যে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই আয়োজন হবে সেগুলো হলো ঢাকা কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, স্যার জন উইলসন স্কুল, চট্টগ্রাম সরকারি কলেজ ও ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। বিস্তারিত: http://goo.gl/PlVZ29।  —নিজস্ব প্রতিবেদক