মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে।
৮৮। ‘আশীর্বাদ করি তুমি চিরজীবী হও’—হজরত ইমাম হাসান (রা.) কাকে বলেছিলেন?
ক. স্ত্রী জায়েদাকে খ. পুত্র কাসেমকে
গ. স্ত্রী জয়নবকে ঘ. ভাই হোসেনকে
সঠিক উত্তর: খ. পুত্র কাসেমকে।
৮৯। পুলিশের গাড়িটি কখন বাড়ির সামনে এসে দাঁড়াল? ক. সন্ধ্যার সময় খ. ভোরবেলা
গ. দুপুরবেলা ঘ. বিকেলবেলা
সঠিক উত্তর: ক. সন্ধ্যার সময়।
৯০। ফটিককে কলকাতায় পাঠাতে মায়ের মনে কী দেখা দিল?
ক. আপত্তি খ. আনন্দ গ. আশঙ্কা ঘ. কান্না
সঠিক উত্তর: গ. আশঙ্কা।
৯১। স্বাভাবিক ত্রুটিও অসহ্যবোধ হয়—
ক. শৈশবের খ. যৌবনের গ. শৈশব ও যৌবনের
ঘ. তেরো-চৌদ্দ বছর বয়সকালের
সঠিক উত্তর: ঘ. তেরো-চৌদ্দ বছর বয়সকালের
৯২। ‘বইপড়া’ প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে বলে উল্লেখ করা হয়েছে?
ক. যারা পরীক্ষায় ভালো ফল করেছে
খ. যারা প্রচুর বই পড়েছে
গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি
ঘ. যারা ধ্যানস্থ হয়ে অধ্যয়ন করেছে
সঠিক উত্তর: গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি
৯৩। কিসে আমাদের জাত মানুষ হবে?
ক. জ্ঞান-বিজ্ঞানে খ. দর্শনচর্চায়
গ. সাহিত্যে ঘ. মনের বিকাশে
সঠিক উত্তর: গ. সাহিত্যে।
৯৪। আজকের বাজারে কিসের অভাব নেই?
ক. লোকের খ. অর্থের গ. বিদ্যাদাতার ঘ. বুদ্ধির
সঠিক উত্তর: গ. বিদ্যাদাতার।
৯৫। গুরু শিষ্যের কী?
ক. জ্ঞান খ. বিদ্যাদাতা গ. শক্তি ঘ. উত্তর সাধক
সঠিক উত্তর: ঘ. উত্তর সাধক
৯৬। গফুর একটা কথারও জবাব দিল না কেন?
ক. অনুশোচনায় খ. ভয়ে গ. ক্ষোভে ঘ. দুঃখে
সঠিক উত্তর: ঘ. দুঃখে।
৯৭। গফুর তর্করত্নের কাছে কয় কাহন খড় ধার চেয়েছিল?
ক. ২ কাহন খ. ৩ কাহন গ. ৪ কাহন ঘ. ৫ কাহন
সঠিক উত্তর: ক. দুই কাহন।
৯৮। ‘মহেশ’ গল্পে নিচের কোনটি বর্ণিত হয়েছে?
ক. দরিদ্র ও নীচু স্তরের মানুষের জীবনকাহিনি
খ. মধ্য নাগরিকদের জীবনকাহিনি
গ. জমিদারের অত্যাচারের কাহিনি
ঘ. উঁচু স্তরের মানুষের জীবনকাহিনি
সঠিক উত্তর: ক. দরিদ্র ও নীচু স্তরের মানুষের জীবনকাহিনি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল