১০০০ প্রোগ্রামার তৈরি করবে গুগল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে এক হাজার নতুন অ্যান্ড্রয়েড প্রোগ্রামার তৈরি করবে গুগল। অংশগ্রহণকারীরা অনলাইন প্রশিক্ষণ প্রতিষ্ঠান উডাসিটির একটি কোর্স বিনা মূল্যে করতে পারবেন। ‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগিনার্স’ নামের এ কোর্স করার পর সবাইকে সনদপত্র দেওয়া হবে। বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করছে জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা ও উইমেন টেকমেকার্স। সহযোগী হিসেবে থাকছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এমসিসি লিমিটেড, বেসিস স্টুডেন্টস ফোরাম এবং প্রেনিউরল্যাব। ২২ আগস্ট থেকে শুরু হবে এ কার্যক্রম। এখন নিবন্ধন চলছে। বিস্তারিত: http://kokhon.com/events/studyjam।
বিজ্ঞপ্তি