১১ বছরে বিডিজবস ডট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছরে পা দিয়েছে চাকরির খবরের জনপ্রিয় ওয়েবসাইট বিডিজবস ডট কম। ১০ বছর পূর্তিতে গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর বলেন, বিডিজবস তার বিভিন্ন সেবার মাধ্যমে ১০ বছর ধরে অনেক চাকরিপ্রার্থীর মুখে হাসি ফুটিয়েছে। গত ১০ বছরে ছোট ছোট সুখের গল্পের অংশীদার হতে পারায় বিডিজবস গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিজবসের চেয়ারম্যান আহমেদ ইসলাম মুকসিতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, বিডিজবসের মাধ্যমে গত ১০ বছরে প্রায় এক লাখ ৫০ হাজার ব্যক্তি চাকরি পেয়েছেন। এ ছাড়া ওয়েবসাইটটিতে প্রতিদিন ১০০-রও বেশি নতুন চাকরির খবর প্রকাশিত হয়। —নিজস্ব প্রতিবেদক