১১ বিজিবি ব্যাটালিয়নে কম্পিউটার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামগড় ১১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়ন পরিচালিত কম্পিউটার ক্লাবে প্রশিক্ষণার্থীদের মধ্যে গত বৃহস্পতিবার সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারার সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম মোল্লা। তিনি বলেন, ‘সময়ের চাহিদায় তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। কম্পিউটার ক্লাবের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আফজালুল আবেদীন। —রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি