১২ নভেম্বর থেকে ল্যাপটপ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন ল্যাপটপ মেলা। এক্সপো মেকারের আয়োজনে ১৬তম এই ল্যাপটপ মেলা চলবে তিন দিন ধরে। মেলায় এবার থাকছে ২৩টি প্যাভিলিয়ন ও ৪৪টি স্টল। অংশ নিচ্ছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো, সনি, অ্যাপল, টুইনমস, তোশিবা, গিগাবাইট, বিজয়, ফুজিৎসু, প্রোলিংক, জিজি৭ ইত্যাদি ব্র্যান্ড। মেলায় ল্যাপটপের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট নিরাপত্তা পণ্য ও ল্যাপটপের নানা অনুষঙ্গ।
মেলার স্থায়ী মঞ্চে বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক এডুমেকার। সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো। ফেসবুক পেজ: facebook.com/laptopfair.bd
বিজ্ঞপ্তি