১৪ কোটি বছরের দাঁত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার পাহাং রাজ্যের মধ্যাঞ্চলে অন্তত ১৪ কোটি বছরের পুরোনো একটি দাঁত পাওয়া গেছে। এটি অর্নিথিশিয়ান বর্গের ডাইনোসরের বলে দাবি করছেন সেখানকার গবেষকেরা। আকারে প্রায় ঘোড়ার মতো বড় ওই ডাইনোসরের প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মালয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ মাসাতোশি সোন। দাঁতটি উদ্ধারের মধ্য দিয়ে মালয়েশিয়ায় বড় আকারের ডাইনোসরের জীবাশ্ম (ফসিল) মজুত থাকার বিশ্বাসযোগ্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুই বছর ধরে অনুসন্ধান চালানোর পর ডাইনোসরের চিহ্ন খুঁজে পেয়ে মালয়েশিয়ার ওই গবেষকেরা আনন্দিত। ওই অনুসন্ধান প্রকল্পে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় এবং কুমামোতো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও অংশ নেন। দাঁতটি ১৩ মিলিমিটার লম্বা এবং সাড়ে ১০ মিলিমিটার চওড়া। এএফপি।