১৪ দিনে ১৪ লাখ ‘আকাশ’ কেনার চাহিদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর সবচেয়ে কম দামি ট্যাবলেট কম্পিউটার ‘আকাশ’ এখন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। এই কম্পিউটারের দাম ৩৫ ডলার। ভারতের মুদ্রায় যা দুই হাজার রুপির কম। এটি তৈরি করেছে যুক্তরাজ্যের ডেটা উইন্ড। ইতিমধ্যে এই আকাশ কেনার জন্য ১৪ দিনে ভারতের ১৪ লাখ ক্রেতা চাহিদা জানিয়েছেন। ভারতে ডেটা উইন্ডের মুখ্য নির্বাহী সুনীত সিং বলেছেন, আগামী এপ্রিলের মধ্যে ভারতে এই সংস্থা আকাশ উৎপাদনের জন্য তিনটি কারখানা গড়বে। কারখানা তিনটি হবে কোচিন, নয়দা ও হায়দরাবাদে। এখানে উৎপাদন শুরু হলে প্রতিদিন তারা ৭০ থেকে ৭৫ হাজার আকাশ বাজারে ছাড়তে পারবে। —অমর সাহা, কলকাতা