১৪ নভেম্বর ঢাকায় অনলাইন পেশাজীবীদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনালস কমিউনিটি (বিআইপিসি) ১৪ নভেম্বর অনলাইন পেশাজীবীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করছে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হবে এ সম্মেলন। এতে সম্মেলনে অনলাইন পেশাজীবীদের পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বেসিস, ইল্যান্স-ওডেস্কের প্রতিনিধিরা অভিজ্ঞতা বিনিময় করবেন। শনিবার ঢাকায় বিআইপিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, দেশে প্রায় সাত লাখ অনলাইন পেশাজীবী রয়েছেন। অভিজ্ঞতা বিনিময়সহ অনলাইন পেশাজীবীদের নির্দেশনা পেতে ও পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এই আয়োজন করা হয়েছে।
সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের http://bipcconference.com/reg/registration.php ঠিকানার ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। ওডেস্ক হেল্প, পিএইচপি এক্সপার্ট, বিআইএমপিএ, এসইও বিডি, আর আর ফাউন্ডেশন, ইনভাটো বাংলাদেশ, অ্যাফিলিয়েট মার্কেট বিডি, ওয়ার্ডপ্রেসিয়ন, চাকরি খুঁজব না চাকরি দেব, বি ডিজাইনার, ওয়ার্ড প্রেস টু স্ম্যাশিংসহ বিভিন্ন অনলাইনভিত্তিক সংগঠন এ সম্মেলনে অংশ নেবে। —বিজ্ঞপ্তি