১৪ মে থেকে ল্যাপটপ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৪ মে থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। এর আয়োজন করছে এক্সপো মেকার। প্রতিষ্ঠানটির প্রধান গণসংযোগ কর্মকর্তা আল-আমিন দেওয়ান জানান, এবারের মেলায় ৪৭টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন, ৪টি প্যাভিলিয়ন ও ১টি মেগা প্যাভিলিয়ন থাকছে। মেলায় বিশ্বের খ্যাতনামা প্রায় সব ব্র্যান্ডের নতুন ও জনপ্রিয় মডেলের ল্যাপটপ প্রদর্শন করা হবে। এ ছাড়া থাকবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ও ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশের স্টল। মেলায় ক্রেতাদের জন্য থাকবে মূল্যছাড় ও উপহার।
ল্যাপটপ মেলা উপলক্ষে ফেসবুকে ফ্যানপেজ খোলা হয়েছে (www.facebook.com/laptopfair.bd)। একটি কুইজ প্রতিযোগিতাও চলছে এই পেজে। নিজস্ব প্রতিবেদক