১৫ ডিগ্রি বাঁকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির নিয়মানুযায়ী হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকিয়ে বল করলেই সেটা অবৈধ! ক্রিকেটের বাইরে বাস্তব জীবনেও যদি আইসিসি তাদের ‘১৫ ডিগ্রি’র নিয়ম চালু করে, তাহলে কেমন হবে?

আরে ভাই, আপনার বাসা না মিরপুরে? আসাদগেটে নেমে পড়লেন যে! কাজ আছে নাকি কোনো?
দুঃখের কথা বলবেন না ভাই! বাসের সিটে ১৫ ডিগ্রির বেশি পা বাঁকিয়ে বসে ছিলাম! কন্ডাক্টর আমাকে অবৈধ ঘোষণা করে বের করে দিল!

স্যার, আমি তো কিছুই করিনি, তারপরও আমার খাতা কেড়ে নিচ্ছেন কেন?
তুমি কলম ১৫ ডিগ্রির বেশি ঘুরিয়ে লিখছ। এ জন্য তুমি এক্সপেলড!

কী রে, এত দিন ধইরা এই লাইনে আছস, কোনো দিন ধরা খাইলি না, আজকে কী হইল?
এক ব্যাটার পহেটে হাত ঢুকানোর সময় ভুল কইরা হাতটা ১৫ ডিগ্রির বেশি বাঁকায়া ফেলছিলাম, হেতেই ধরাডা খাইছি!