১৫ হাজার টাকায় কম্পিউটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে উন্নত প্রযুক্তির কম্পিউটার কেনার সুবিধা আনার ঘোষণা দিয়েছে গিগাবাইট। ২০ জানুয়ারি দুটি মডেলের থ্রি ইন ওয়ান প্যাকেজ বাজারে আনার ঘোষণা দিয়েছে গিগাবাইট কর্তৃপক্ষ। এ প্যাকেজে রয়েছে একটি গিগাবাইট মাদারবোর্ড, একটি ডুয়াল কোর প্রসেসর এবং একটি গ্রাফিকস কার্ড। প্যাকেজগুলোর মডেল হচ্ছে জিএ-ই৩৫০এন এবং ডি৪২৫টিইউডি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্যাকেজ দুটির দাম যথাক্রমে ছয় হাজার ৫০০ টাকা এবং ছয় হাজার ২০০ টাকা।গিগাবাইট কর্তৃপক্ষের ভাষ্য, এ প্যাকেজগুলোর মাধ্যমে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে উন্নত প্রযুক্তির ডেস্কটপ কম্পিউটার কেনা যাবে।গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান জানিয়েছেন, স্বল্প বাজেটের কারণে এখন আর নিম্নমানের কম্পিউটার কিনতে হবে না। সাশ্রয়ী দামে গিগাবাইটের প্যাকেজের মাধ্যমে উন্নত কম্পিউটার কেনার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। গিগাবাইটের নতুন মাদারবোর্ডে ব্যবহূত বিদ্যুত্সাশ্রয়ী ও আর্দ্রতা সুরক্ষা প্রযুক্তি কম্পিউটারের উন্নত পারফরমেন্সের পাশাপাশি দীর্ঘ স্থায়িত্ব আনবে।