১৫০ কোটিতম মোবাইল ফোনসেট বিক্রি করেছে নকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়ার সিরিজ ৪০ মোবাইল ফোনের ১৫০ কোটিতম হ্যান্ডসেট বিক্রি হয়েছে। ব্রাজিলের সাওপাওলোর ২১ বছর বয়সী তরুণী মায়ারা রড্রিকস এই সেটটি কেনেন। তাঁর সেটটি হলো নকিয়ার আশা ৩০৩। এই সেটে আছে ওয়েবসাইট দেখা, সামাজিক যোগাযোগ করা ও গেম খেলার সুবিধা। এতে কোয়ার্টি কি-প্যাড ও টাচস্ক্রিন পর্দার সুবিধা আছে। সম্প্রতি নকিয়ার এক আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নকিয়ার হেড অব ফিচারফোন প্রডাক্ট ডেভেলপমেন্ট এনট্টি ভাসারা বলেন, এ পর্যন্ত সবচেয়ে সফল ফোন সিরিজ ৪০। এই সিরিজের প্রথম ফোন হিসেবে যখন নকিয়া ৭১১০ তৈরি করা হয়, সেই সময় থেকে অনেকে এর পরিবর্তন ও পরিবর্ধনের সঙ্গে যুক্ত আছেন। ফলে এর সাফল্যের অংশীদার অনেকেই।