১৫০০ নতুন প্রজাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের মহাসাগরগুলোতে অনুসন্ধান চালিয়ে বিজ্ঞানীরা গত বছর প্রায় ১ হাজার ৫০০টি নতুন প্রজাতি শনাক্ত করেছেন। ওয়ার্ল্ড রেজিস্টার অব মেরিন স্পেসিস (ডব্লিউওআরএমএস) এ তথ্য প্রকাশ করেছে। নতুন প্রাণীগুলোর মধ্যে রয়েছে কুঁজো পিঠওয়ালা ডলফিন ও সুবিশাল জেলিফিশ, যেগুলো আগে কখনো নজরে পড়েনি। নতুন এসব প্রাণীসহ এখন সামুদ্রিক প্রাণীর মোট সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৫০। তবে বিজ্ঞানীরা মনে করেন, এখনো প্রায় ২০ লাখ প্রাণী অনাবিষ্কৃত রয়ে গেছে। ডব্লিউওআরএমএসের উপপ্রধান জ্যান মিস বলেন, গভীর সমুদ্রে এখন পর্যন্ত যেসব অভিযান চালানো হয়েছে, সেগুলো অপর্যাপ্ত। আর অনেক প্রজাতি শনাক্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং হয়তো ইতিমধ্যে হারিয়েও গেছে। পরিবেশদূষণ, জলবায়ু পরিবর্তন এবং অম্লীকরণের কারণে এগুলো বিলুপ্ত হচ্ছে। রয়টার্স