১৬ ও ১৭ এপ্রিল বৈশাখী উদ্যোক্তা হাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মকর্মসংস্থানে তরুণদের অনুপ্রাণিত করার ফেসবুক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’-এর উদ্যোগে ১৬ ও ১৭ এপ্রিল শনিবার ও রোববার ঢাকায় ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট’ অনুষ্ঠিত হবে। তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি তাদের ক্রেতাদের সামনে তুলে ধরা এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদের পরিচয় করিয়ে দেওয়া এই আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তা হাটের আহ্বায়ক সাজ্জাত হোসেন। রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরের ওম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন ভবনের তিনটি কক্ষে এই হাটের আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই মেলায় ৭টি প্যাভিলিয়ন ও প্রায় ৪০টি স্টলে উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা তুলে ধরবেন।
বিজ্ঞপ্তি