১৬ টেরাবাইটের হার্ডড্রাইভ আনল স্যামসাং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেশি তথ্য ধারণ ক্ষমতার হার্ডড্রাইভ বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। পিএম ১৬৩৩ এ মডেলের এই সলিড স্টেট ড্রাইভটিতে (এসএসডি) ১৫ দশমিক ৩৬ টেরাবাইট তথ্য রাখা যাবে।
বর্তমানে বাজারে সবচেয়ে বেশি তথ্য রাখা যায় এমন হার্ডডিস্কের মধ্যে রয়েছে সিগেট ও ওয়েস্টার্ন ডিজিটালের আট থেকে ১০ টেরাবাইটের হার্ডড্রাইভগুলো।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগাজিনে প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র আড়াই ইঞ্চি মাপের হার্ডড্রাইভটিতে ২৫৬ বিট এনএএনডি ফ্ল্যাশ ডাই ব্যবহার করে তথ্যধারণ ক্ষমতা বাড়িয়েছে স্যামসাং।
হার্ডড্রাইভটির দাম ঘোষণা করেনি স্যামসাং। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন এর দাম হতে পারে সাত হাজার ডলার।