১৭ ইঞ্চি ম্যাকবুকের বিদায়! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, চলতি বছরে হালকা-পাতলা মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনে অ্যাপল তাদের ১৭ ইঞ্চি আকারের ম্যাকবুক প্রো তৈরি বন্ধ করে দিতে পারে। কেজিআই সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুওয়ের বরাতে এক খবরে ম্যাশেবল জানিয়েছে, বিক্রি কমে যাওয়ায় কারণেই শেষপর্যন্ত অ্যাপল হয়তো তাদের সবচেয়ে বড় আকারের এই ল্যাপটপ উত্পাদন বন্ধ করে দেবে। এ প্রসঙ্গে কেজিআই সিকিউরিটিজের গবেষণা বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, ১৭ ইঞ্চি ম্যাকবুক প্রোয়ের তুলনায় ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রোই বেশি জনপ্রিয়। এ ছাড়া অ্যাপল নতুন মডেলের ল্যাপটপ বাজারে আনছে বলেও খবর রটেছে। অন্যান্য ল্যাপটপগুলোকে জনপ্রিয় করতেই ১৭ ইঞ্চি মডেল থেকে সরে আসতে পারে প্রতিষ্ঠানটি।অ্যাপল অবশ্য ম্যাকবুক বিষয়ে কোনো মন্তব্য করেনি।