১৭ বছর পূর্ণ হলো মো. ইউসুফ আলী ট্রাস্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ এপ্রিল গাজীপুরের মো. ইউসুফ আলী ট্রাস্টের ১৭ বছর পূর্ণ হলো। তথ্যপ্রযুক্তির প্রসারে নানা ধরনের কাজ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গাজীপুরের ছায়াবীথি এলাকায় ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে ছিল নানা আয়োজন। দিনব্যাপী চলে তথ্যপ্রযুক্তির আড্ডা, প্রোগ্রামিং কর্মশালার উদ্বোধন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে আলোচনা। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা, কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মো. আবদুল মালেক সরকার, কৃষিবিদ আ. মান্নান মোল্যাসহ অনেকে। মো. ইউসুফ আলী ট্রাস্টের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।
মো. ইউসুফ আলী ট্রাস্টের চারটি অঙ্গসংগঠন হলো শতাব্দীর প্রযুক্তি ডিজিটাল আর্কাইভ, আর্কাইভস ৭১, বিষম বিস্ময় এবং তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্র। —বিজ্ঞপ্তি