১৭ যুবককে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ১৭ জন যুবককে প্রথম আলো বন্ধুসভা ও অ্যাক্টিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে বিনা মূল্যে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত সপ্তাহ থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর উদ্বোধন করেন সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।
প্রশিক্ষণার্থী বাঘমারা গ্রামের স্বপন মিয়া জানান, এই প্রশিক্ষণে ভর্তি হতে পেরে ভালো লাগছে। কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের আবু সাঈদ জানান, বর্তমানে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। সরিষাবাড়ী বন্ধুসভার সভাপতি বাদশা ভূঁইয়া জানান, তথ্যপ্রযুক্তিতে মাতৃভূমিকে এগিয়ে নিতেই বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।