১৭ সেপ্টেম্বর সফটওয়্যার মুক্তি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মুক্ত সফটওয়্যারের ঐতিহাসিক গুরুত্ব আর প্রযুক্তি খাতে এই আন্দোলনের অবদান সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর সফটওয়্যার মুক্তি দিবস-২০১১, বাংলাদেশ উদ্যাপন করতে যাচ্ছে। এটি অনুষ্ঠিত হচ্ছে ১০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানীতে অবস্থিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার প্রদর্শনী চলবে। দিনব্যাপী আয়োজনে আরও থাকছে ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শনী। এবারই প্রথমবারের মতো আমাদের আয়োজনে থাকছে লিনাক্স ইন্সটলেশন বুথ। অংশগ্রহণকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্সভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল-পরবর্তী সেটিংসগুলো করে দেবেন। বিস্তারিত জানা যাবে http://bit.ly/sfd-2011-bd এই ঠিকানায়। —বিজ্ঞপ্তি