১৭৯৪ সালে আলেস্যান্দ্রো ভোল্টা সর্বপ্রথম তড়িৎ কোষ আবিষ্কার করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ:মাসুক হেলাল
অলংকরণ:মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৯|
১. মানবদেহে বহনযোগ্য প্রোটনের সংখ্যা কয়টি?|
ক. 1027 খ. 1028 গ. 1020 ঘ. 1019|
উত্তর: খ. 1028
২. যেকোনো পরমাণু আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে সমান সংখ্যক কী থাকে?
|ক. ইলেকট্রন ও প্রোটন খ. ইলেকট্রন ও নিউট্রন
গ. প্রোটন ও নিউট্রন গ. ইলেকট্রন ও পজিট্রন

উত্তর: ক. ইলেকট্রন ও প্রোটন
৩. কোনো দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
ক. দ্বিগুণ হবে খ. এক-চতুর্থাংশ
গ. চার গুণ হবে ঘ. অর্ধেক হবে। উত্তর: খ. এক-চতুর্থাংশ
৪. বিভব কোন রাশি?
ক. ভেক্টর রাশি খ. লব্ধ রাশি গ. স্কেলার রাশি ঘ. কুলম্ব
উত্তর: গ. স্কেলার রাশি
৫. এসআই এককে বিভব পরিমাপ করা হয় কোন এককে?
ক. ওহম খ. ভোল্ট গ. ওয়াট ঘ. কুলম্ব। উত্তর: খ. ভোল্ট
৬. পৃথিবীর বিভব কত?
ক. শূন্য খ. আঠারো গ. পনেরো ঘ. নব্বই। উত্তর: ক. শূন্য
৭. তড়িৎবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
ক. বেনেট খ. নিউটন গ. জেমস ওয়াট ঘ. আর্কিমিডিস
উত্তর: ক. বেনেট।
অধ্যায়-২০
১. ব্যয়িত শক্তির একক কী?
ক. ওহম খ. জুল গ. ওয়াট ঘ. কিলোওয়াট
উত্তর: খ. জুল
২. কত সালে আলেস্যান্দ্রো ভোল্টা সর্বপ্রথম তড়িৎ কোষ আবিষ্কার করেন?
ক. ১৭৯৪ খ. ১৭৩৪ গ. ১৯৯৪ গ. ১৮৬১ সালে
উত্তর: ক. ১৭৯৪ সালে
৩. সরল তড়িৎ কোষের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. Zn=Zn+++2e- খ. Zn=Zn++e-
গ. Zn=Zn++e ঘ. Zn=Zn-+e+
উত্তর: ক. Zn=Zn+++2e-
৪. সরল তড়িৎ কোষের জ্বালানি কোনটি?
ক. তামার পাত খ. NH4Cl
গ. দস্তার পাত ঘ. MnO2
উত্তর: গ. দস্তার পাত
৫. তামার পাত ইলেকট্রন দান করে কীরূপ তড়িৎগ্রস্ত হয়?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক গ. চার্জহীন ঘ. কোনোটিই নয়
উত্তর: ক. ধনাত্মক
৬. সরল তড়িৎ কোষের ত্রুটি কতটি?
ক. ১টি খ. ৩টি গ. ৪টি ঘ. ২টি।
উত্তর: ঘ. ২টি
৭. সাধারণ বিদ্যুৎ কোষের ‘স্থানীয় ক্রিয়া’ ত্রুটি দূর করতে দস্তার পাতে কোন ধাতুর প্রলেপ দিতে হয়?
ক. অ্যালুমিনিয়াম খ. রুপা গ. নিকেল ঘ. পারদ
উত্তর: ঘ. পারদ
৮. শুষ্ক কোষের চোঙের মধ্যে কোনটির ঘন পেস্ট ব্যবহার করা হয়?
ক. NH4Cl খ. H2SO4 ও NH4Cl গ. MnO2 ঘ. NaCl
উত্তর: ক. NH4Cl
৯. তড়িৎ পরিবাহিতার একক কী?
ক. সিমেন্স খ. ওহম গ. জুল ঘ. অ্যামিটার
উত্তর: ক. সিমেন্স
১০. শুষ্ক কোষে বিভবান্তর সৃষ্টিকারী উপাদান কোনটি?
ক. H2SO4 খ. Zn গ. NH4Cl ঘ. Cu
উত্তর: গ. NH4Cl
১১. গায়ের চামড়া শুষ্ক থাকলে মানবদেহের রোধ কত?
ক. 100K খ. 10K গ. 50K ঘ. 25K
উত্তর: গ. 50K
১২. গায়ের চামড়া ভেজা থাকলে মানবদেহের রোধের পরিমাণ কত?
ক. 50K খ. 20K গ. 10K ঘ. 100K
উত্তর: গ. 10K
১৩. কোনো ধাতব পদার্থের তড়িৎপ্রবাহ চলার সময় এর কোনটি হ্রাস করলে তড়িৎপ্রবাহ বৃদ্ধি পাবে?
ক. ব্যাসার্ধ খ. দৈর্ঘ্য গ. তাপমাত্রা ঘ. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
উত্তর: গ. তাপমাত্রা
১৪. কোনটি অর্ধ-পরিবাহী বস্তু?
ক. অ্যালুমিনিয়াম খ. সিলিকন গ. তামা ঘ. পিতল
উত্তর: খ. সিলিকন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল