১৮ ঘিরে একঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ভয়ের কিংবা মাথা নোয়ানোর বয়স ১৮ নয়। কবি সুকান্ত ভট্টাচার্য সে কথা আগেই বলেছেন। বয়সটা দুঃসাহসের, স্পর্ধার। বয়সটা তারুণ্যের। সেই তারুণ্যের শক্তি দিয়ে কিছু তরুণ নিজের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন। আঠারোময় এমন কিছু ঘটনা দিয়েই এ আয়োজন।

.
.

১৮ বছরে মিলিয়নিয়ার
মাত্র ১২ বছর বয়সে নিজ নামে খুলে বসেন তথ্যপ্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান।এক বছর পরেই দ্য জেলেন ডি ব্লেডসো গ্লোবাল গ্রুপের প্রধান নির্বাহীর পদে বসেন। প্রযুক্তির প্রতিটি শাখায় তাঁর অবাধ বিচরণ; ১৮ বছরেই হন মিলিয়নিয়ার। জেলেন ডি ব্লেডসোর প্রতিষ্ঠানের বর্তমান বাজারমূল্য ৩৫ লাখ ডলার। 

.
.


১৮ বছরে গুগল
চলতি বছরের ৪ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্কে পরিণত হয় গুগল। এক লাখ ডলার বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু হয়েছিল গুগলের। এখন প্রায় ৫২ হাজার ৯০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে ১৮-তে এই প্রতিষ্ঠান। প্রতি সেকেন্ডে গুগলে এখন ২৩ লাখ তথ্য খোঁজা হয়।

১৮ মাসে দ্বিগুণ ট্রানজিস্টর

.
.


নির্দিষ্ট আকারের ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ডে ট্রানজিস্টরের সংখ্যা ভবিষ্যতে কত হবে, তা নিয়ে গর্ডন আর্ল মুর ১৯৬৫ সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরবর্তীতে তা মুরস ল নামে পরিচিতি পায়। মুরের সূত্র অনুযায়ী প্রতি ১৮ মাসে ইন্টিগ্রেটেড সার্কিটে মোট ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ করা যায়।

.
.

১৮ বছরেই মাইক্রোসফটের নজরে
গত আগস্টের ঘটনা। গেমারদের জন্য লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বিম’ কিনে নেয় মাইক্রোসফট। বিমের বয়স তখনো বছর পেরোয়নি। মাইক্রোসফট জানায়, এক্সবক্সের প্রসারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিম প্রতিষ্ঠা করে ম্যাট সালসামেন্ডি নামের ১৮ বছরের এক তরুণ।

গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী, সূত্র: এনবিসি নিউজ, সিএনএন, গুগল