১৮ বছর বয়সে শুক্রাণু সংরক্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি বয়সে বাবা হওয়ার ঝুঁকি এড়াতে ১৮ বছর বয়সী তরুণদের শুক্রাণু হিমায়িত করে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের গবেষক কেভিন স্মিথ। জার্নাল অব মেডিকেল এথিকস সাময়িকীতে তাঁর প্রকাশিত প্রবন্ধে বলা হয়, পুরুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুক্রাণুর কার্যকারিতা কমে যেতে পারে এবং তা থেকে জন্মানো সন্তানের অটিজম, সিজোফ্রেনিয়া ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি থাকে। তাই জাতীয় উদ্যোগে শুক্রাণু সংরক্ষণের উদ্যোগ চালু করা উচিত। তবে ব্রিটিশ ফার্টিলিটি সোসাইটি বলেছে, এ ধরনের উদ্যোগ হবে মানুষের প্রজন্ম টিকিয়ে রাখার একটি কৃত্রিম প্রচেষ্টা। কেভিন স্মিথ আরও বলেন, তিনি সামগ্রিক সমাজের কথা ভেবেই প্রস্তাবটি দিয়েছেন।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্যই মা-বাবা হওয়ার বয়স নিয়ে ভাবতে হবে।
বিবিসি।