১৮ মার্চ দেশের বাজারে আসছে গ্যালাক্সি এস-৭ এজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে ২১ ফেব্রুয়ারি নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস-৭ ও এস-৭ এজের ঘোষণা দিয়েছে স্যামসাং। নতুন এস-৭ এজ ফোন গতকাল বুধবার রাতে দেখানো হলো ঢাকায়। ‘আবার ভাবুন একটা ফোন কী করতে পারে’—এই স্লোগান নিয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় নতুন স্মার্টফোন। এ ফোন দেশের বাজারে ছাড়া হবে আগামী ১৮ মার্চ। ২৮ ফেব্রুয়ারি থেকে আগাম চাহিদা জানানো যাবে। তবে বাংলাদেশে এর দাম কত হবে, তা এখনো জানানো হয়নি।
অনুষ্ঠানে গ্যালাক্সি এস-৭ এজ ফোনের বিভিন্ন বিষয় সম্পর্কে বলেন স্যামসাং বাংলাদেশের বিটিএল, ডিজিটাল ও গণযোগাযোগ-প্রধান মাহজাবিন ফেরদৌস এবং ব্যবস্থাপক (প্রশিক্ষণ ও বিক্রয়কর্মী উন্নয়ন) মোহাম্মদ শাহরিয়ার। তাঁরা জানান, এর ক্যামেরায় আনা হয়েছে বড় পরিবর্তন। একে বলা হচ্ছে ‘সুপার ফাস্ট’ ক্যামেরা। গ্যালাক্সি এস-৭ এজে সুপার অ্যামোলেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারী তিন দিক দিয়ে পর্দা ব্যবহার করতে পারবেন। এতে আছে ‘অলওয়েজ অন ডিসপ্লে’ নামে নতুন সুবিধা। ফলে স্ট্যান্ডবাই মোডে রেখেই নোটিফিকেশন, সময় কিংবা ক্যালেন্ডার দেখা যাবে।