১৮ সংখ্যায় আনন্দ
সংখ্যার বিশেষত্ব বের করার মতো মজার কাজ বোধ হয় এই পৃথিবীতে আর নেই। তাই সময় পেলেই বসে যাই বিভিন্ন সংখ্যার বিশেষ বিশেষ দিক বের করতে। এই লেখাটা আমার জন্মতারিখ ১৮-কে নিয়ে।১৮-এর সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য হলো, এটি একটি যৌগিক সংখ্যা। এটি ১, ২, ৩, ৬ ও ৯ দ্বারা বিভাজ্য। কী সাধারণ কথা, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এর মধ্যে তিনটি সংখ্যা (৩, ৬, ৯) যোগ করলে আবার ১৮ পাওয়া যায়। এ কারণে ১৮-কে সেমিপারফেক্ট সংখ্যা বলে।যেসব সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে (a x b2) আকারের হয়, তাদের দলের প্রথম সংখ্যা ১৮। আরেকভাবে বলা যায়, ১৮-ই একমাত্র সংখ্যা, যা এর অঙ্কগুলোর যোগফলের দ্বিগুণ।যদি কোনো সংখ্যার অন্তর্গত সব কয়টি অঙ্কের যোগফল দিয়ে ওই সংখ্যাটি বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাকে ওই যোগফলের হর্ষদ সংখ্যা বলে। ১৮ একটি হর্ষদ সংখ্যা। কারণ, ১৮-এর ১+৮ = ৯ আর ১৮, ৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য।এবার দেখ, ১৮ = ৩+৪+৫+৬ (পরপর চারটি সংখ্যার যোগফল ) = ৩৩ - ৩২ = (২+৮)২আরেকটু মজা করলে দেখা যায়, ১৮২ = ৬২ + ২২২ -১৪২ = ৭২ + ৩০২ -২৫২আবার, ১৮৩ = ৫৮৩২ আর ৫+৮+৩+২ = ১৮এখন দেখ, ১৮৩ = ৫৮৩২১৮৪ = ১০৪৯৭৬একত্রে ১৮-এর ভিন্ন ঘাতের এই দুটি সংখ্যার মধ্যে সব অঙ্ক একবার করে আছে!!! (কী দারুণ!)গণিতের সবচেয়ে চমকপ্রদ ধারা ফিবোনাচ্চি ধারা। যারা জানো না, তাদের জন্য ধারাটা দিয়েই দিলাম ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১.........এখানে প্রতিটা পদ আগের দুটো পদের যোগফল। আর ধারাটি শুরু হয়েছে ০ আর ১ দিয়ে।এখন দেখ, ১৩+৫ = ১৮, ২১-৩ = ১৮।এখানে ৩, ৫, ১৩, ২১ সবগুলোই বিজোড় ‘ফিবোনাচ্চি’ সংখ্যা।আবার ১৪৪ একটি ফিবোনাচি সংখ্যা, ১৪৪ ÷ ১৮ = ৮, ৮ ও একটি ফিবোনাচি সংখ্যা।ফিবোনাচি সংখ্যায় ১৮ সরাসরি না থাকলেও, ফিবোনাচি সিরিজের মাসতুতো ভাই লুকাস সিরিজে কিন্তু ১৮ ঠিকই জায়গা করে নিয়েছে। লুকাস সিরিজেরও একই বৈশিষ্ট্য, যেকোনো পদ আগের দুটি পদের যোগফল। কিন্তু এ ক্ষেত্রে এই সিরিজটি শুরু হয়েছে ২ এবং ১ দিয়ে। এই সিরিজের সপ্তম সদস্য ১৮। লুকাস সিরিজ হলো, ২, ১, ৩, ৪, ৭, ১১, ১৮ ....... । ১৮টি সমবাহু ত্রিভুজ মিলে তৈরি করে হেক্সাগন বলয় (hexagon ring)।আবার ধরি, আমার বয়স তিন বছর পর যা হবে তার তিন গুণ থেকে তিন বছর আগে যা ছিল তার তিন গুণ বিয়োগ দিলে যা থাকে, তা-ই আমার বর্তমান বয়স। আমার বয়স কত? ধারণা করা হয়, Saros cycle-এ ১৮টি বছর থাকে। Saros cycle হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গণনা করা ২২৩ মাসের বা প্রায় ১৮ বছর সময়কালের একটি গ্রহণ চক্র। এই চক্র মোটামুটি নিখুঁতভাবে চন্দ্র-সূর্যের গ্রহণকাল হিসাব করতে পারে। চন্দ্র বা সূর্যের যেকোনো বিন্যাস থেকে আবার একই বিন্যাসে আসতে একটি Saros cycle সমপন্ন করতে হয়। অর্থাৎ যদি সূর্য বা চন্দ্রগ্রহণের পর একটি Saros cycle পার হয়, তাহলে ঠিক একই রকম আরেকটি গ্রহণ হবে। এই Saros cycle-এর ব্যাপারটি প্রথম অনুধাবন করে ব্যাবিলনীয়রা। সবাইকে ১৮-এর শুভেচ্ছা।শারমিন শহীদ