১৯ জানুয়ারি থেকে জ্ঞানমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা উচ্চবিদ্যালয় মাঠে আগামী ১৯ ও ২০ জানুয়ারি অষ্টমবারের মতো জ্ঞানমেলার আয়োজন করা হয়েছে। এই মেলা ৫ ও ৬ জানুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র শীতের কারণে মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। গতকাল শনিবার মেলা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেলা কমিটির আহ্বায়ক শেখ এ জলিলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি আয়োজিত জ্ঞানমেলায় তথ্যপ্রযুক্তির নানা আয়োজনের পাশাপাশি গ্রামীণ মেলার সব কিছুই থাকছে। —বিজ্ঞপ্তি