১৯ ডিসেম্বর থেকে এলিফ্যান্ট রোডে আইসিটি মেলা
আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর ঢাকার এলিফ্যান্ট রোডে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’। কম্পিউটারের ব্যবহার বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) এই মেলা হবে মাল্টিপ্ল্যান সেন্টারে। তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট জায়গায় ৪৫০টি দোকানে এই আয়োজন থাকবে। মেলায় প্রতিটি প্রযুক্তিপণ্যে থাকবে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। বিশেষ আয়োজন হিসেবে থাকছে আইসিটি নিয়ে বিভিন্ন সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি। মেলা চলাকালে থাকবে প্রতি পাঁচ ঘণ্টা পরপর প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোও থাকবে। বিনা মূল্যে মেলা পরিদর্শনের জন্য রাজধানীর বিভিন্ন স্কুল থেকে আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। —বিজ্ঞপ্তি