১৯ ডিসেম্বর থেকে এলিফ্যান্ট রোডে ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকার এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২’ নামে কম্পিউটার মেলার আয়োজন করেছে। ১ ডিসেম্বর এ মেলার লোগো উন্মোচন করেন মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার-২০২১-এর আহ্বায়ক তৌফিক এ হেসান। তিনি বলেন, ‘এবারের মেলাকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা সাম্প্রতিক প্রযুক্তি প্রদর্শন করবেন।’ষষ্ঠবারের মতো মাল্টিপ্ল্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে হচ্ছে এই মেলা। মেলার ওয়েব পোর্টাল: www.digitalictfair.com। —বিজ্ঞপ্তি