২০ আগস্ট থেকে এপনিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) আয়োজনে চীনের স্যানক্সি প্রদেশের জিয়ান সিটিতে ২০-৩০ আগস্ট অনুষ্ঠিত হবে এপনিক সম্মেলন ‘এপনিক ৩৬ কনফারেন্স’। সম্মেলনে ২০-২৪ আগস্ট হবে প্রশিক্ষণ কর্মশালা এবং ২৫-৩০ আগস্ট হবে মূল সম্মেলন। সম্মেলনে আইপিভি৬, নেটওয়ার্ক সিকিউরিটি, ডিএনএস সিকিউরিটি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।এতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারনেট, নেটওয়ার্ক বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা এ অঞ্চলের ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত
http://conference.apnic.net/36। —বিজ্ঞপ্তি