২০ বছর পর ফিরছে বিশ্বের প্রথম ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম ওয়েবসাইটটি পুনর্নির্মাণ করছেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্নের গবেষকেরা। ১৯৯০ সালে সার্নে কাজ করার সময় গবেষক টিম বার্নার্স লি বিশ্বের প্রথম ওয়েবসাইটটি তৈরি করেছিলেন। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।পুনর্নির্মাণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক ড্যান নয়িস জানিয়েছেন, পুরোনো ওই ওয়েবসাইটটি ফিরিয়ে আনার উদ্দেশ্য হচ্ছে, কীভাবে ওয়েব যাত্রা শুরু করেছিল, আগ্রহীরা যাতে সে ইতিহাস জানতে পারেন।সার্নের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রথম ওয়েবসাইটটি ছিল সার্নের ওয়েব প্রযুক্তি-বিষয়ক। ওয়েবসাইটটির তথ্য নতুন প্রজন্মকে ওয়েবসাইটের শুরুর সময়টিকে জানার সুযোগ করে দেবে।দীর্ঘ দুই দশক পরে বিশ্বের প্রথম ওয়েবসাইটটির বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর লক্ষ্যেই সাইটটি পুনর্নির্মাণ করছেন গবেষকেরা।বিশ্বের প্রথম ওয়েবসাইটটি ব্রাউজ করার জন্য যেতে হবে নিচের লিংকটিতে(https://cds.cern.ch/record/1164399)