২০ সেপ্টেম্বর মন্থন পুরস্কারে মনোনয়ন জমার শেষ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মন্থন অ্যাওয়ার্ড সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক ২০১৩’ পুরস্কারের মনোনয়ন জমার শেষ দিন ২০ সেপ্টেম্বর। এবার বাংলাদেশসহ মোট ৩৬টি দেশ থেকে মনোনয়ন গ্রহণ করা হবে ১২টি বিভাগে। এগুলো হচ্ছে ই-বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, কমিউনিটি ব্রডকাস্টিং, ই-কালচার অ্যান্ড ট্যুরিজম, ই-এডুকেশন লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি, ই-গভর্ন্যান্স, ই-হেলথ, ই-ইনক্লুশন অ্যান্ড লোকালাইজেশন, ই-নিউজ অ্যান্ড জার্নালিজম, ই-এন্টারটেইনমেন্ট অ্যান্ড গেমস, ই-সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ই-ওমেন অ্যান্ড এমপাওয়ারমেন্ট। মনোয়ন ফরম পাওয়া যাবে www.manthanaward.org ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি