২০টি সরকারি বিদ্যালয়ে হবে আওয়ার অব কোড
প্রোগ্রামিং সংকেত লেখা বা কোডিংয়ের ধারণা সবার কাছে পৌঁছে দিতে প্রতিবছর ‘আওয়ার অব কোড’ সপ্তাহ পালন করা হয়। এ পর্যন্ত ৩০ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কোড ডট ওআরজির এই উদ্যোগ। চলতি বছরের ৫-১১ ডিসেম্বর এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে প্রেনিউর ল্যাবের উদ্যোগে বাংলাদেশে ২০টি কোডিং কর্মশালা আয়োজিত হচ্ছে। ট্যাব, ল্যাপটপ এবং ভার্চ্যুয়াল রিয়ালিটির মাধ্যমে শিশু এবং তরুণদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রযুক্তি শিক্ষা।
ঢাকা, নীলফামারী ও দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রেনিউর ল্যাবের প্রশিক্ষকেরা হাতেকলমে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার এবং কোডিং নিয়ে পাঠ দিচ্ছেন। নীলফামারী ও দিনাজপুর জেলায় কার্যক্রমে সহায়তা করছে আন্তর্জাতিক এনজিও প্ল্যান ইন্টারন্যাশনাল। আয়োজনে সহযোগিতা করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ফ্রি দেয়ার মাইন্ডস এবং কোডারসস্ট্রাস্ট।বিজ্ঞপ্তি