২০১০ সালে টুইটারে যোগ দিয়েছেন ১০ কোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে নিজের খুদে বার্তা (মাইক্রোব্লগিং) পাঠানের ওয়েবসাইট টুইটারে ২০১০ সালে নতুন ১০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে বিল গেটস, টাইগার উডস ও কেনিয়ে ওয়েস্টের মতো বেশ কয়েকজন স্বনামধন্য ব্যক্তিত্বও রয়েছেন। টুইটার কর্তৃপক্ষ গতকাল শনিবার এ তথ্য জানায়। টুইটারে বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি। সাইটটিকে গুরুত্বপূর্ণ সংবাদ উৎস হিসেবে বিচেনা করা হচ্ছে। কোনো ঘটনা ঘটলেই টুইটার ব্যবহারকারীরা তা সঙ্গে সঙ্গে টুইটারে পোস্ট করে দিচ্ছে। ইরানে নির্বাচন পরবর্তী বিক্ষোভ, হাডসন নদীতে বিমান বিধ্বস্ত ও হাইতির ভূমিকম্পের খবর প্রথম টুইটারেই পাওয়া যায়। জরিপকারী প্রতিষ্ঠান পিউ ইন্টারনেট পরিচালিত এক গবেষণার ফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ব্যবহারকারীদের ৮ শতাংশ টুইটারের ব্যবহারকারী। তাদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ২৯ বছর। গবেষণায় দেখা গেছে, টুইটার ব্যবহারকারীদের ২৫ শতাংশ এই সাইটে নিয়মিত প্রবেশ করে। অনেকে দিনে বেশ কয়েক বার প্রবেশ করে। তবে ২১ শতাংশ জানিয়েছে, তারা ব্যবহারকারী হলেও কখনো এতে প্রবেশ করে না। পিউর গবেষণায় আরও দেখা গেছে, শ্বেতাঙ্গ আমেরিকানদের চেয়ে আফ্রো-আমেরিকান ও লাতিন আমেরিকান বেশি টুইটার ব্যবহার করে। ব্যবহারীদের ৮ শতাংশ শ্বেতাঙ্গ আমেরিকান, ১৮ শতাংশ আফ্রো-আমেরিকান ও ১৩ শতাংশ লাতিন আমেরিকান। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান