২০১১ সালের দুর্বলতম পাসওয়ার্ড ১২৩৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহূত পাসওয়ার্ড দুর্বল হলে অ্যাকাউন্টের নিরাপত্তা থাকে না। বেদখল (হ্যাকড) হওয়ার আশঙ্কা বেড়ে যায়। গত বছর হ্যাকড হওয়া একটি ওয়েবসাইট এমন সহজ প্রায় তিন কোটি দুই লাখ পাসওয়ার্ড চুরি করে ওয়েবসাইটে প্রকাশ করে দেয়! এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহূত এবং দুর্বল পাসওয়ার্ড হচ্ছে ১২৩৪৫। গত বছরের সবচেয়ে বাজে ১০টি গোপন নম্বরের তালিকায় আরও আছে 123456, 123456789, password, iloveyou, princess, rockyou, 234567, 12345678 এবং abc123। চলতি বছরের তালিকায় একই রকম পাসওয়ার্ডও রয়েছে। তবে এ বছর সংখ্যা আর শব্দের সমন্বয়ে গোপন নম্বর দেওয়ার প্রবণতা বেড়েছে। এসব ক্ষেত্রে শক্ত পাসওয়ার্ডের বেশকিছু ধারণা দিয়েছে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেসব সংখ্যা শব্দের মতো (যেমন শূন্যকে ইংরেজি ও) সেসবের ব্যবহার। এ ছাড়া যতটা সম্ভব !@#$%^&*,;” ব্যবহার করা যায়, পাসওয়ার্ডে আট অক্ষরের বেশি ব্যবহার করা ভালো। ই-মেইলে ব্যবহূত নাম যতটা সম্ভব কম ব্যবহার করা যায়, তত ভালো। আর নিজের ই-মেইলসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের নিরাপত্তা রক্ষার্থে নিজের গোপন নম্বর কোথাও প্রকাশ না করার কথা বিশেষভাবে মনে করিয়ে দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। —ফোর্বস অবলম্বনে কাজী আশফাক আলম২৫টি দুর্বল পাসওয়ার্ডpassword, 123456 12345678, qwerty, abc123 monkey, 1234567, letmein trustno1, dragon, baseball 111111, iloveyou, master sunshine, ashley, bailey passwOrd, shadow123123, 654321, superman qazwsx, michael এবং football।