প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালে অনুষ্ঠিত ২০১১ সালের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৯৯।
২০২টি কলেজের এক লাখ দুই হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী ২৭টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd ও www.nubd.info) এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম আজ বিকেলে এসব তথ্য জানান।