‘ভর্তির তথ্য’ (অ্যাডমিশন ইনফরমেশন)। এর নিচেই ইংরেজিতে লেখা রয়েছে ‘২০১১-২০১২-র ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর অনলাইন ফলাফল।’ সেখানে ক্লিক করে দেখা গেল, শিরোনামে লেখা আছে-২০০৮-২০০৯-র ভর্তির ফলাফল। সেখানে ফলাফল (রোল নম্বর এবং ইউনিট লেখা) অনুসন্ধানের ছক রয়েছে। এ রকমই উল্লেখ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd)। বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ নভেম্বর। এখনো আবেদন জমা নেওয়ার কাজই শুরু হয়নি। অথচ ওয়েবসাইটে সক্রিয় করে রাখা হয়েছে ফলাফলের অপশনটি। তাও সেটিতে আছে ভুল তথ্য। এটি তৈরি করা হয়েছে বুধবার, ২০ আগস্ট ২০০৮ সালে (ওয়েবপেইজের ওপরে লেখা আছে)। ওয়েবসাইটের বাঁ পাশের ‘অ্যাডমিশন’ মেন্যুতে ক্লিক করলেই এসব তথ্য পাওয়া যাবে।এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের ওয়েবসাইটের এ ফরম্যাট টেলিটকের তৈরি করা। আমি এটি খেয়াল করিনি। দেখে তাদের জানাব। ৫ সেপ্টেম্বর থেকে মুঠোফোনের মাধ্যমে ভর্তির আবেদন জমা নেওয়া হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।’ —নিজাম সিদ্দিক, চট্টগ্রাম