২০১২-এর সেরা কয়েকটি প্রযুক্তিপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তিবিষয়ক সাময়িকী পিসিওয়ার্ল্ড ২০১২ সালের সেরা ১০০টি প্রযুক্তিপণ্যের নাম ঘোষণা করেছে। চলতি বছরের আলোচিত এসব পণ্যের ওপর ভিত্তি করেই রচিত হবে ২০১৩ সালের প্রযুক্তি-বিশ্ব। ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোন, ল্যাপটপ, ওয়েবসাইট, ই-রিডার, ওয়্যারলেস ব্রিজসহ হাজারো প্রযুক্তিপণ্যের নতুন সংস্করণের বদৌলতে বদলে যাবে আমাদের জীবনের আরও কিছু বিষয়। ডিজিটাল ক্যামেরার তালিকায় পিসিওয়ার্ল্ড-এর শীর্ষ প্রযুক্তিপণ্যের সারিতে রয়েছে অলিম্পাস ওএম-ডি ই-এম৫ ক্যামেরা। এটি নির্মাণ করা হয়েছে ডিজিটাল এসএলআর প্রযুক্তিকে মাথায় রেখে। দ্রুত ফোকাস, ছবির মান এবং এর ঐতিহ্যবাহী চেহারা ব্যবহারকারীকে দারুণভাবে আকৃষ্ট করেছে। স্মার্টফোনের মধ্যে অ্যাপল আইফোন-৫ সবার পছন্দের তালিকায় এগিয়ে। এলটিই প্রযুক্তি, উন্নত ক্যামেরা এবং বড় পর্দায় একে জনপ্রিয়তা এনে দিয়েছে। উইন্ডোজ ৮-এর স্টার্ট মেন্যু বাটন পুনরুজ্জীবিত করতে স্টারডক স্টার্ট ৮ অ্যাড-অন ব্যবহারকারীরা বেশ পছন্দ করেছে। সবচেয়ে গতিশীল হওয়ায় রেটিনা ডিসপ্লের অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপটি শীর্ষে উঠে এসেছে। এর আইপিএস স্ক্রিন এবং ২৮৮০ বাই ১৮০০ পিক্সেল রেজ্যুলেশন ব্যবহারে বেশ স্বাচ্ছন্দ্যময়।এদিকে তিন বছরের পুরোনো কিকস্টার্টার ওয়েবসাইটটি চলতি বছরে পেবল ই-পেপার ওয়াচ এবং ওইয়া গেম কনসোলকে লাখ লাখ ডলার বিনিয়োগ জুগিয়েছে। আর এ কারণেই আলোচনায় উঠে এসেছে ওয়েবসাইটটি। এরপর ভালো নকশা ও পড়ার জন্য আলোর কারণে জনপ্রিয় হয়েছে বিঅ্যান্ডএন নুক সিম্পল টাচ্ উইথ গ্লোলাইট ই-রিডার। টেকসই, ব্যবহারযোগ্য ও পরীক্ষিত মেকানিক্যাল গেমিং কি-বোর্ড হিসেবে সাফল্য পেয়েছে রেজার ব্ল্যাকউইডো আল্টিমেট গেমিং কি-বোর্ড। তথ্য ধারণের যন্ত্রাংশের মধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল মাইবুক থান্ডারবোল্ট ডুয়ো স্টোরেজ, ওয়্যারলেস ব্রিজের লিংকসিস ডব্লিউইউএমসি৭১০ মিডিয়া কানেক্টর এবং অল-ইন-ওয়ান পিসির মধ্যে লেনোভো আইডিয়াসেন্টার এ৭২০ মডেলটি আলোচনায় উঠে এসেছে। সামনের সারিতে রয়েছে এইচপি জেডআর ২৪৪০ ডব্লিউ মনিটর, সনি ব্লগি লাইভ এমএইচএস-টিএস৫৫ ক্যামকর্ডার ইত্যাদি।—পিসিওয়ার্ল্ড অবলম্বনে প্রদীপ সাহা