২০১৩ ইন্টেলের জন্য সফল বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার তথ্যপ্রযুক্তি বাজারে ইন্টেলের জন্য ২০১৩ একটি সফল বছর। এ বছর চতুর্থ প্রজন্মের প্রসেসর বাজারে ছাড়ার মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে গেছে ইন্টেল। ইন্টেল এশিয়া অঞ্চলকে ‘গ্লোবাল পাওয়ার হাউস’ হিসেবে তৈরি করতে এ অঞ্চলের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া দক্ষ উদ্যোক্তাদের নানাভাবে উৎসাহ দিচ্ছে ইন্টেল। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর।
চতুর্থ প্রজন্মের প্রসেসর ব্যবহার করে ‘টু ইন ওয়ান কনভার্টিবল ডিভাইস’ তৈরি করেছে ইন্টেল। যেগুলো একই সঙ্গে ট্যাবলেট এবং ডেস্কটপ কম্পিউটার হিসেবে কাজ করতে পারবে।
ইন্টেল ল্যাবে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, আগের চার বছরের তুলনায় এখন প্রসেসরের গতি বেড়েছে ১.৮ গুণ।
জিয়া মনজুর জানান, ইন্টেল আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রকৌশল মেলায় লাখ লাখ শিক্ষার্থী তাদের উদ্ভাবন দেখাতে পারছে। প্রযুক্তিকে আরও সহজতর, দ্রুততর ও অধিকতর আকর্ষণীয় করতে আসছে ২০১৪ সালেও ইন্টেলের সব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
—নিজস্ব প্রতিবেদক