২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১। কোনটি মূলের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
ক. আদা খ. পেঁয়াজ গ. রসুন ঘ. বেগুন
সঠিক উত্তর: ক. আদা
২। কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?
ক. কন্দ খ. রাইজোম
গ. অফসেট ঘ. স্টোলন
সঠিক উত্তর: খ. রাইজোম
৩। কোনটি জননকাজে অংশগ্রহণ করে?
ক. পুংস্তবক খ. স্ত্রীস্তবক
গ. পুং ও স্ত্রী স্তবক ঘ. দলমণ্ডল
সঠিক উত্তর: গ. পুং ও স্ত্রী স্তবক
৪। কন্দ—
i. অতি ক্ষুদ্র কাণ্ড
ii. এর কাক্ষিক মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়
iii. এর শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

সঠিক উত্তর: ঘ. i, ii, iii
৫। কোনটির শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়?
ক. কচুরিপানা খ. ফণীমনসা
গ. আলু ঘ. সেগুন
সঠিক উত্তর: ক. কচুরিপানা
৬। কোনটি অপ্রকৃত ফল?
ক. আম খ. কাঁঠাল গ. চালতা ঘ. জাম
সঠিক উত্তর: গ. চালতা
৭। কোন উদ্ভিদে স্বপরাগায়ণ ঘটে?
ক. ধান খ. গম গ. টমেটো ঘ. ভুট্টা
সঠিক উত্তর: গ. টমেটো
৮। কোনটি পতঙ্ক পরাগী ফুল?
ক. কুমড়া খ. ধান
গ. পাতা শেওলা ঘ. কচু
সঠিক উত্তর: ক. কুমড়া
৯। কোনটিতে মৃদগত অঙ্কুরোদগম হয়?
ক. ধান খ. কুমড়া গ. তেঁতুল ঘ. শিম
সঠিক উত্তর: ক. ধান
১০। কোনটিতে মৃদভেদী অঙ্কুরোদগম হয়?
ক. গম খ. ছোলা গ. রেডি ঘ. মটরশুঁটি
সঠিক উত্তর: গ. রেডি।

অধ্যায়-৫
১। কোন হরমোন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে?
ক. অক্সিন খ. সাইটোকাইনিন
গ. ইথিলিন ঘ. জিব্বেরেলিন
সঠিক উত্তর: গ. ইথিলিন
২। ফল পাকাতে সাহায্য করে কোনটি?
ক. জিব্বেরেলিন খ. অ্যাবসাইসিক অ্যাসিড
গ. অক্সিন ঘ. ইথিলিন
সঠিক উত্তর: ঘ. ইথিলিন।
৩। ইথিলিন দেখা যায় উদ্ভিদের—
i. ফুল ও ফলে ii.বীজ ও পাতায়
iii. পাতা ও মূলে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
সঠিক উত্তর: ঘ. i, ii, iii।
৪। কোনটির প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়?
ক. ইলিন খ. সাইটোকাইনিন
গ. জিব্বেরেলিন ঘ. অক্সিন
সঠিক উত্তর: ঘ. অক্সিন
৫। কোনটি ছোট দিনের উদ্ভিদ নয়?
ক. চন্দ্রমল্লিকা খ. শিম গ. ঝিঙ্গা ঘ. ডালিয়া
সঠিক উত্তর: গ. ঝিঙ্গা
৬। কোনটি বিভাজিত হয় না?
ক. প্রলম্বিত অংশ খ. কোষদেহ
গ. ডেনড্রন ঘ. অ্যাক্সন
সঠিক উত্তর: খ. কোষদেহ
৭। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর: ক. ১
৮। স্নায়ুতন্ত্রর রং কী?
ক. সাদা খ. হলুদ গ. ধূসর ঘ. লাল
সঠিক উত্তর: ক. সাদা
৯। মস্তিষ্কের ভেতরের স্তরের নাম কী?
ক. ধূসর পদার্থ খ. সেরিব্রাম
গ. থ্যালামাস ঘ. শ্বেত পদার্থ
সঠিক উত্তর: ঘ. শ্বেত পদার্থ
১০। কোনটিকে মস্তিষ্কের বোঁটা বলা হয়?
ক. সেরিবেলাম খ. থ্যালামাস
গ. মেডুলা ঘ. পনস
সঠিক উত্তর: গ. মেডুলা।

অধ্যায়-৬
১। কার্বনের আইসোটোপ কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর: গ. ৩
২। বোরনের ইলেক্ট্রন বিন্যাস—
ক. ২, ৩ খ. ২, ৪ গ. ২, ৫ ঘ. ২, ৬
সঠিক উত্তর: ক. ২, ৩
৩। সালফারের সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক. ২ খ. ৬ গ. ৮ ঘ. ১৬
সঠিক উত্তর: খ. ৬
# নিচের তথ্য থেকে ৪-৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হাইড্রোজেনের একটি আইসোটোপের ভরসংখ্যা ৩
৪। ইলেকট্রন সংখ্যা কত?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩
সঠিক উত্তর: খ. ১
৫। নিউট্রন সংখ্যা কত?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩
সঠিক উত্তর: গ. ২
৬। Cl আয়নে ইলেক্ট্রন সংখ্যা কত?
ক. ১৬ খ. ১৭ গ. ১৮ ঘ. ১৯
সঠিক উত্তর: গ. ১৮
৭। কোন পরমাণুটি বেশ স্থিতিশীল?
ক. He খ. Cl গ. Na ঘ. F
সঠিক উত্তর: ক. He
৮। নিচের কোনটি ক্যাটায়ন?
ক. C খ. H2 গ. Cl ঘ. K+
সঠিক উত্তর: ঘ. K+
৯। H+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩
সঠিক উত্তর: ক. ০
১০। আধানযুক্ত পরমাণুকে কী বলে?
ক. যোজনী খ. ইলেক্ট্রন
গ. নিরপেক্ষ পরমাণু ঘ. আয়ন
সঠিক উত্তর: ঘ. আয়ন।

 সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান, কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা

 পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল