বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়েআলোচনা করা হলো।
অধ্যায়-১
১. কোন পর্বের প্রাণীদের সিলেন্টেরন থাকে?
ক. প্রোটোজোয়া খ. পরিফেরা
গ. নিগরিয়া ঘ. নেমাটোডা
সঠিক উত্তর: গ. নিগরিয়া
২. চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে কী বলে?
ক. হিমোসিল খ. সিলোম
গ. পুঞ্জাক্ষি ঘ. অ্যানটেনা
সঠিক উত্তর: ক. হিমোসিল
৩. কোনটি অরীয় প্রতিসম প্রাণী?
ক. অক্টোপাস খ. সেপিয়া
গ. স্পনজিলা ঘ. তারামাছ
সঠিক উত্তর: ঘ. তারামাছ
৪. প্রাণীর শ্রেণীবিন্যাসে সাইক্লোস্টোমাটা একটি—
ক. পর্ব খ. উপপর্ব গ. শ্রেণী ঘ. বর্গ
সঠিক উত্তর: গ. শ্রেণী
৫. নিডোব্লাস্টের কাজ—
i. শিকার ধরা ii. আত্মরক্ষা iii. চলন
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
সঠিক উত্তর: ঘ. i, ii, iii
৬. কোনটি ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত?
ক. অ্যাসিডিয়া খ. ব্রাঙ্কিওস্টোমা
গ. পেট্রোমাইজন ঘ. হাতুড়ি মাছ
সঠিক উত্তর: ক. অ্যাসিডিয়া
# নিচের ছকটি লক্ষ করো এবং ৭-৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
a প্রাণীর দেহে চোষক ও আংটা থাকে এবং এরা উভলিঙ্গ
b প্রাণীর দেহ কিউটিকেল দ্বারা আবৃত ও পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ
c প্রাণীর কঙ্কাল তরুণাস্থিময়
d প্রাণীর দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত
৭. ছকের কোন প্রাণীটি মেরুদণ্ডী?
ক. a খ. b গ. c ঘ. d
সঠিক উত্তর: গ. c
৮. প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য কোন প্রাণীতে বিদ্যমান।
ক. a, b খ. b, c গ. c, d ঘ. a, d
সঠিক উত্তর: ক. a, b
৯. কোনটি চলাচলে সহায়তা করে?
ক. শিখাকোস খ. সিটা গ. ফুলকা ঘ. সিলোম
সঠিক উত্তর: খ. সিটা
১০. হাঙর কোন শ্রেণীর প্রাণী?
ক. কনড্রিকথিস খ. অসটিকথিস
গ. অ্যাম্ফিবিয়া ঘ. এভিস
সঠিক উত্তর: ক. কনড্রিকথিস
অধ্যায়-২
১. মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর: খ. ২
২. কোনটি প্রাণীকোষে থাকে না?
ক. কোষ আবরণী খ. নিউক্লিয়াস
গ. ক্রোমোজোম ঘ. কোষপ্রাচীর
সঠিক উত্তর: ঘ. কোষপ্রাচীর
৩. প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক. টেলোফেজ খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ ঘ. প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: ঘ. প্রো-মেটাফেজ
৪. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার—
ক. অর্ধেক খ. সমান গ. দ্বিগুণ ঘ. চারগুণ
সঠিক উত্তর: ক. অর্ধেক
৫. উদ্ভিদের কোন কোষে মাইটোসিস ঘটে না?
ক. কাণ্ডে খ. স্থায়ী টিস্যুর কোষে
গ. বর্ধণশীল পাতায় ঘ. মূলের অগ্রভাগে
সঠিক উত্তর: খ. স্থায়ী টিস্যুর কোষে
৬. মিয়োসিস প্রক্রিয়ায় বংশানুক্রমে জীবের ক্রোমোজোমের সংখ্যা—
ক. বাড়ে খ. কমে
গ. নির্দিষ্ট থাকে ঘ. পরিবর্তিত হয়
সঠিক উত্তর: গ. নির্দিষ্ট থাকে।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল