২০১৩ সালের জেএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়েআলোচনা করা হলো।
অধ্যায়-২
৭. মিয়োসিস ঘটে—
i. জীবের জননকোষে
ii. নিম্ন শ্রেণীর উদ্ভিদের জাইগোটে
iii. উচ্চ শ্রেণীর উদ্ভিদের দেহকোষে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii গ.iii ঘ. i, ii, iii
সঠিক উত্তর: ক. i, ii
৮. প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায় কোন দশায়?
ক. মেটাফেজ খ. প্রোফেজ
গ. টেলোফেজ ঘ. অ্যানাফেজ
সঠিক উত্তর: ঘ. অ্যানাফেজ
৯. কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে?
ক. মিয়োসিস খ, নাইটোসিস
গ. অ্যামাইটোসিস ঘ. প্রোফেজ
সঠিক উত্তর: গ. অ্যামাইটোসিস
১০. সাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
ক. মেটাফেজ খ. প্রোফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ।
সঠিক উত্তর: খ. প্রোফেজ

অধ্যায়-৩
১. নিচের কোনটি অর্ধভেদ্য পর্দা?
ক. কোষপ্রাচীর খ. কোষপর্দা
গ. পলিথিন ঘ. মিয়োসিস
সঠিক উত্তর: খ. কোষপর্দা
২. উদ্ভিদ খনিজ লবণ কী হিসেবে শোষণ করে?
ক. মৌল খ. যৌগ গ. আয়ন ঘ. অণু
সঠিক উত্তর: গ. আয়ন
৩. অভিস্রবণ প্রক্রিয়ায়—
i. কোষের রসস্ফীতি ঘটে
ii. ফুল পাপড়ি বন্ধ বা খুলতে পারে
iii. প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii, iii
সঠিক উত্তর: ঘ. i, ii, iii
৪. কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে প্রচুর পানি বাষ্পাকারে পৌঁছায়?
ক. প্রস্বেদন খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. পরিবহন
সঠিক উত্তর: ক. প্রস্বেদন
৫. অভিস্রবণ প্রক্রিয়ায় মূলত কোন পদার্থ প্রবেশ করে?
ক. দ্রাব খ. দ্রাবক গ. দ্রবণ ঘ. মিশ্রণ
সঠিক উত্তর: খ. দ্রাবক
৬. শোষণে কী ঘটে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. ব্যাপন ও অভিস্রবণ ঘ. পরিবহন
সঠিক উত্তর: গ. ব্যাপন ও অভিস্রবণ
৭. কোনটি উদ্ভিদের পরিবহন টিস্যু?
ক. জাইলেম খ. ফ্লোয়েম
গ. জাইলেম ও ফ্লোয়েম ঘ. পাতা
সঠিক উত্তর: গ. জাইলেম ও ফ্লোয়েম
৮. কোনটি প্রস্বেদন অঙ্গ নয়?
ক. পত্ররন্ধ্র খ. পাতার কিউটিকল
গ. লেন্টিসেল ঘ. ফুল
সঠিক উত্তর: ঘ. ফুল
৯. কোষে কোন প্রক্রিয়ার অক্সিজেন প্রবেশ করে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. সালোক সংশ্লেষণ
সঠিক উত্তর: ক. ব্যাপন
১০. এক গ্লাস পানিতে চিনি নিয়ে নাড়াচাড়া না করলেও সম্পূর্ণ পানি মিষ্টি লাগে। এর কারণ কী?
ক. শোষণ খ. অভিস্রবণ
গ. ব্যাপন ঘ. ইমবাইবিশন
সঠিক উত্তর: গ. ব্যাপন।

শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা